Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯
আফজাল হোসেন, ভোলা
১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯
আপডেট: ১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯
আরও খবর
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৮০ মামলা
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬১
অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

এবার ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

আফজাল হোসেন, ভোলা
১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯
আফজাল হোসেন, ভোলা
১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯
আপডেট: ১২:৫৭, ২২ অক্টোবর ২০১৯

বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় উত্তেজনার মধ্যেই ভোলার পুলিশ সুপারের (এসপি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডি হ্যাক করার অভিযোগ উঠেছে।

এসপি সরকার মোহাম্মদ কায়সার আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আইডিটি হ্যাক হয়েছে। ধারণা করছি, রাতের কোনো একসময় হয়তো এমনটা হয়েছে। তাই থানায় জিডি করেছি।’

সদর মডেল থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘পুলিশ সুপার যে জিডি করেছেন, সেটির নম্বর ৯৯৩।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জারে ধর্মীয় অবমাননাকর বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার সকালে ‘তৌহিদী জনতা’র ব্যানারে মুসল্লিরা বিপ্লবের ফাঁসির দাবিতে ঈদগাহ মাদ্রাসার মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পুলিশ এই সমাবেশের অনুমতি দেয়নি এবং জনতাকে অনুরোধ করে সমাবেশ না করার জন্য। তারপর হাজারো জনতা সেখানে জড়ো হয়। এবং সেখানে উত্তেজিত মুসল্লিরা পুলিশের ওপর হামলা চালায়। আক্রমণকারীদের গুলিতে পুলিশের দুই সদস্য আহত হন।

পুলিশ আরো দাবি করে, একপর্যায়ে আত্মরক্ষার্থে ও সরকারি জানমাল রক্ষার্থে ও উত্তেজিত লোকজনকে নিবৃত্ত করতে প্রথমে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে এবং পরে শটগান চালায় পুলিশ। পরে পরিস্থিতির ভয়াবহতায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে একপর্যায়ে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এ সময় মাহফুজ পাটওয়ারী, মিজান, শাহিন, মাহবুব নামে চারজন মুসল্লি নিহত হন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ এর ব্যানারে একটি সংগঠন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ বিকেলে জেলা শহরে কালো পতাকা মিছিল হওয়ার কথা।

যদিও জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। সবার আগে হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। যেকোনো মূল্যেই হোক সভা-সমাবেশ করতে দেব না।’

এদিকে শহরজুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের মোড়ে মোড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x