Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
আরও খবর
এমপির গাড়ি নিয়ে স্কুলছাত্রীকে হত্যা!

ময়মনসিংহে স্কুলছাত্রীর খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত

আইয়ুব আলী, ময়মনসিংহ
১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:০৬, ১৫ নভেম্বর ২০১৫
ময়মনসিংহে স্কুলছাত্রী নাদিরা সুলতানা আইরিনের খুনিদের বিচার দাবিতে আজ রোববার সকালে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

ময়মনসিংহে স্কুলছাত্রী নাদিরা সুলতানা আইরিনের খুনিদের বিচার দাবিতে আজ রোববার সকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নাদিরার সহপাঠী ও শিক্ষকরা এই বিক্ষোভে অংশ নিয়ে মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করে।

এ সময় তারা নাদিরা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ময়মনসিং-৯ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খানের গাড়িচালক শাহজাহান হাবিব মুন্নার প্রতীকী ফাঁসির পর তাঁর কুশপুতুলে আগুন ধরিয়ে দেয়।

এর আগে ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাময়িক ক্লাস বর্জন করে। শিক্ষক-কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে। তারা কালো ব্যাজ ধারণ করে সকাল সাড়ে ১০টায় মাসকান্দা এলাকাবাসীর সঙ্গে যুক্ত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। চড়পাড়ায় এসে পলিটেকনিক মোড়ের সামনে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

মানববন্ধনে অংশ নেন জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল, ধর্মবিষয়ক শিক্ষক আবদুল ওয়াদুদ আহাম্মেদসহ সব শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক নেতা সুলতান আহাম্মেদ, সদস্য মুসলেম উদ্দিনসহ সর্বস্তরের হাজারো নারী-পুরুষ।

গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরা সুলতানা আইরিনকে (১৩) গলা কেটে হত্যা করা হয়। বিকেলে লাশ উদ্ধারের পর রাতে নাদিরার ফুপাতো ভাই শাহজাহান হাবিব মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের গাড়ি ব্যবহার করে হত্যার ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

শনিবার বিকেলে শাহজাহান হাবিব মুন্না হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিটফুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নিজামুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নাদিরা সুলতানা আইরিন
সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x