Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
আরও খবর
আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন করে জাপানি অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ উদ্বোধন
সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪
‘এমপি সাহেব আসার পর ফেরি ছেড়ে যাবে’

রাজশাহী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ১০ কৃষক আহত

শ. ম সাজু, রাজশাহী
২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২০:৫৫, ০২ সেপ্টেম্বর ২০১৯
রাজশাহীর খানপুর সীমান্তে বিএসএফ রাবার বুলেট ছুঁড়লে এভাবে ছুটে পালায় বাংলাদেশিরা। ছবি : এনটিভি

রাজশাহীর খানপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের রাবার বুলেটে ১০ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে চর খানপুর সীমান্তের ১৬৩/১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

আহত ব্যক্তিরা হলেন রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), রুবেল (২৫), দলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) ও সুমন (৩০)। তাদের সবার বাড়ি খানপুর গ্রামে। নদী পার করে এপাড়ে এনে তাদের রাজশাহীর বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সীমান্তের ১৬৩/১ এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের ফসলের জমিতে কাজ করছিলেন তাঁরা। এ সময় ট্রাকে করে এসে বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে শটগান দিয়ে এলোপাতাড়ি রাবার বুলেট ছুঁড়ে। এ সময় আতঙ্কিত হয়ে তাঁরা কৃষি যন্ত্রপাতি ফেলে দৌঁড়ে গ্রামে চলে আসেন। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে এসে তাঁদের কাজ করার হাসুয়া ও কোদাল জব্দ করে নিয়ে যায়।  এতে ১০ জন কৃষক আহত হয়েছেন।

রাজশাহীর খানপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত বাংলাদেশিরা। ছবি : এনটিভি

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহীতে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান,  সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান কয়েকজন বাংলাদেশি। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। এতে অন্তত চারজন বাংলাদেশি আহত হয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে সকালে তিন-চারজন বাংলাদেশি ব্যক্তি ঘাস কাটতে কাটতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। এ সময় বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে। তখন বাংলাদেশিরা গ্রামে পালিয়ে আসে। কিন্তু তখনই আবার গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়। এ সময় ‘আত্মরক্ষা’য় বিএসএফ রাবার বুলেট ছুঁড়েছে বলে বিজিবির কাছে দাবি করেছে। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x