Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
আপডেট: ১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নেশার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে হত্যা!

শ. ম সাজু, রাজশাহী
১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
আপডেট: ১৪:১৯, ০৮ জুলাই ২০১৯
রাজশাহীর গোদাগাড়ীতে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে রোববার সেলিনা বেগম নামের এক নারী নিহত হন বলে পুলিশ জানিয়েছে। ছবি : এনটিভি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে সেলিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সেলিনার ছেলে আবদুস সালেকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত আবদুস সালেক। গত রাতে নেশার জন্য সালেক মায়ের কাছে টাকা দাবি করেন। কিন্তু তাঁর মা সে সময় টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সালেক সেলিনার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে মা ও ছেলে ছাড়া আর কেউ ছিল না বলে জানান ওসি।

ওসি আরো জানান, ঘটনার পর সালেক মায়ের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচারের জন্য লাশের গলায় রশি পেঁচিয়ে শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও নিহতের পুরো শরীর মেঝেতেই পড়ে ছিল। এ ছাড়া মরদেহের মাথা থেকে রক্তও ঝরছিল। ঘটনাস্থলে পড়ে ছিল ব্যবহৃত হাতুড়ি।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হাতুড়িটি জব্দ করে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ রাতে থানা হেফাজতে নেওয়া হয়। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সেলিনার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ওই ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত মাদকাসক্ত সালেক পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x