Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৬:৩২, ১৮ মে ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৬:৩২, ১৮ মে ২০১৯
আপডেট: ১৬:৩২, ১৮ মে ২০১৯
আরও খবর
মায়ের জানাজায় ছেলের মৃত্যু
১০ বছর পর ফিরলেন দেশে, তবে বাড়ি ফেরা হলো না আরিফুলের
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
তোফায়েল আহমেদের জানাজা শেষে দাফন আজ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল

রাজশাহীতে ঝড়ে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

শ. ম সাজু, রাজশাহী
১৬:৩২, ১৮ মে ২০১৯
শ. ম সাজু, রাজশাহী
১৬:৩২, ১৮ মে ২০১৯
আপডেট: ১৬:৩২, ১৮ মে ২০১৯
রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান সরকার। ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঝড়ের সময় মাথায় ইট পড়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান সরকার (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বানেশ্বর ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে বানেশ্বর পশ্চিমপাড়ায় পারিবারিক কবরস্থানে আবদুস সোবহান সরকারকে দাফন করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ জানান, সোবহান সরকার বানেশ্বর বাজারে নিজের আড়তে বসে ছিলেন। ঝড়ের সময় একটি ইট খসে তাঁর মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিএনপির মহাসচিবের শোক

আবদুস সোবহান সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মো. আবদুস সোবহান সরকার পুঠিয়া উপজেলা বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার স্বাক্ষর রেখেছেন তা স্থানীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আবদুস সোবহান সরকারকে বেহেস্ত নসিব এবং গভীরভাবে শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপির মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত
  1. বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়
  2. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
  3. পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
  4. গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত আইজিপি
  5. অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা
  6. স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x