Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
আপডেট: ২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
আরও খবর
আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন করে জাপানি অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ উদ্বোধন
সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪
‘এমপি সাহেব আসার পর ফেরি ছেড়ে যাবে’

ফরিদপুরে আরেকটি আসন বাড়বে

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
আপডেট: ২৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯
মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি : এনটিভি

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) জাতীয় সংসদ নির্বাচনী আসন ভেঙে দুটি আসন গড়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, ‘২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে দুটি আসন ভেঙে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা মিলে একটি আসন গড়া হয়। সংশ্লিষ্টদের ওই সিদ্ধান্ত মারাত্মক ভুল ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা মিলে একটি আসন এবং ভাঙ্গা উপজেলায় পৃথক আরেকটি সংসদীয় আসন গড়া হবে। এতে ফরিদপুর জেলায় সংসদীয় আসন হবে মোট পাঁচটি।’

মঙ্গলবার বিকেল ৫টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানান, সারা দেশে মোট পাঁচটি আসন পুনর্বিন্যাস করা হবে। এর মধ্যে চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে গড়া হবে ফরিদপুর-৪ আসন। আর ভাঙ্গা উপজেলায় একটি আসন গড়া হবে, যেটা ফরিদপুর-৫ আসন নামে পরিচিত হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) পূরবী গোলদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুবাশ্বের হাসান, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার ও ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মোশা, ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ খান ও মো. ইয়াকুব আলী প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x