Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
আরও খবর
নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মিলল মৃত্যুর খবর

পাহারা শেষ হতেই প্রতিমা ভাঙচুর

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৫
সাতক্ষীরায় আজ রোববার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা এভাবে ভেঙে রেখে যায় প্রতিমা। ছবি : এনটিভি

দুর্গাপূজাকে সামনে রেখে সেজে উঠেছিল সাতক্ষীরার বাবুলিয়া হাইস্কুল সংলগ্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। প্রতিমার সাজসজ্জার কাজ শেষ করে গতকাল শনিবার গভীর রাতে ফিরে যান মৃৎশিল্পীরা। আর পূজা কমিটির যে সদস্যরা মন্দির পাহারার দায়িত্বে ছিলেন, আজ রোববার ভোররাতে তিনিও দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে যান। আর এ সুযোগেই প্রতিমা ভাঙচুর করে সটকে পড়ে দুর্বৃত্তরা।

সার্বজনীন পূজা কমিটির সভাপতি অরবিন্দ মণ্ডল জানান, পাহারা শেষে ফিরে যাওয়ার পরই অজ্ঞাত দুর্বৃত্তরা রক্ষাকালী মন্দিরে স্থাপিত প্রতিমা ভাঙচুর করে। তবে মন্দিরে লোহার গ্রিলযুক্ত দরজা থাকায় বাইরে থেকে লম্বা লাঠি ব্যবহার করে এসব প্রতিমা ভাঙচুর করা হয়। আজ সকালে ভাঙচুর হওয়া প্রতিমা গ্রামবাসীর নজরে আসে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের বাবুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া পূজা উদযাপনে কোনো রকম বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এবং পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দেন।

মন্দিরের পুরোহিত কিরণ চন্দ্র ভট্টাচার্য জানান, তিনি ৪৯ বছর ধরে এই মন্দিরে পূজা করে আসছেন। অথচ কোনোদিনই প্রতিমা ভাঙচুরের মতো কোনো ঘটনার সম্মুখীন হননি। আজ সন্ধ্যায় দেবীর বোধন এবং আগামীকাল সোমবার মহাষষ্ঠী পূজার আগমুহূর্তে এই ঘটনা পূজা অনুষ্ঠানকে বিঘ্নিত করার অপচেষ্টার শামিল। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

প্রতিমা ভাঙচুরের পর জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হামলাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দাবি করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যারা এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদেরই বিচার করা হবে।’

পরে পুলিশ, প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত থেকে প্রতিমা সংস্কার করে পূজার প্রস্তুতি সম্পন্ন করেন বলে জানান মন্দিরের পুরোহিত। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ
  3. রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  4. ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
  5. খালাস পেলেন নাসির-তামিমা
  6. জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, দক্ষতা অর্জন করে কোরিয়া যাবেন ৩০০ জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x