Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
২১:৫৩, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ২১:৫৬, ১৬ অক্টোবর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
২১:৫৩, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ২১:৫৬, ১৬ অক্টোবর ২০১৫
আরও খবর
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার
পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি
সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ
পুশইনের চেষ্টা : বিজিবির প্রতিরোধে ৬১ জনকে সরিয়ে নিল বিএসএফ

প্রচুর ইলিশ কিন্তু পেটে ডিম

আফজাল হোসেন, ভোলা
২১:৫৩, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ২১:৫৬, ১৬ অক্টোবর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
২১:৫৩, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ২১:৫৬, ১৬ অক্টোবর ২০১৫
ইলিশ ধরায় আর নিষেধাজ্ঞা নেই। মেঘনায় ইলিশ ধরা নিয়ে ব্যস্ত ভোলার জেলে আর ব্যস্ত মাছঘাটগুলো। ছবি : এনটিভি

মা ইলিশ ধরা যাবে না-এ সংক্রান্ত নিষেধাজ্ঞার সময় শেষ। জেলেরা ব্যস্ত নদীতে। কিন্তু এখনো ভোলায় মেঘনা নদীতে প্রচুর মা ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। জেলেরা বলছেন, নির্দিষ্ট সময়ের আগেই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। যা এখন অথবা আরো পরে দেওয়া হলে মা ইলিশ রক্ষা পেত। 

গত ৯ অক্টোবর রাত ১২টার পর থেকেই জাল, নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন ভোলার অন্তত দুই থেকে আড়াই লাখ জেলে। ১৫ দিন মাছ ধরতে পারেননি। আর এখন যেন নাওয়া-খাওয়ারও ফুরসত নেই। প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাওয়া যাচ্ছে প্রচুর।

তাই মাছঘাটগুলো সরগরম হয়ে উঠেছে আবারও। এসব এলাকা এখন জেলে আর আড়তদারদের পদচারণে মুখরিত। জেলেদের সময় নষ্ট করার কোনো ফুরসত নেই। জাল টেনে মাছ ধরে ঘাটে দিয়েই আবার চলে যান জাল ফেলার জন্য। তবে ধরা পড়া অধিকাংশ ইলিশের পেটেই পাওয়া যাচ্ছে ডিম। 

প্রতিদিনই ব্যস্ততার মধ্যে সময় কাটছে জেলে আমিন হোসেনের। তিনি বলেন, ‘প্রচুর ইলিশ ধরা পড়ছে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। তবে যে সময় মা ইলিশ না ধরার জন্য অভিযান দিয়েছে সরকার, ওই সময়টা ঠিক ছিল না। এখন অথবা আরো ২০-২৫ দিন পর হলে মা ইলিশ রক্ষা পেত।’ 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘জেলেরা কোনো অভিযান মানে না। অভিযান করতে হলে সবার আগে মাছের দালালদের আটকাতে হবে।’ 

একই কথা বলেন আরো বহু জেলে ও আড়তদার। তাঁরা আরো বলেন, আমাদের নাম দিলে প্রশাসন আমাদের ছাড়বে না। অভিযান বলতে কিছুই হয়নি। হয়েছে বিনা পয়সায় ইলিশ নেওয়ার প্রতিযোগিতা।

উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, ‘এখন মা ইলিশ ধরা পড়াটা স্বাভাবিক বিষয়। কারণ এখন ডিম ছাড়ার মৌসুম। সারা বছরই ইলিশ ডিম ছেড়ে থাকে।’ 

মৎস্য কর্মকর্তা আরো বলেন, ‘সময়টা আরো বাড়ানো যেতে পারে। তবে সে ক্ষেত্রে জেলেদের পুনর্বাসনের কথা চিন্তা করতে হবে। সময় বাড়ালে ডিমওয়ালা ইলিশ রক্ষা পাবে।’

সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x