Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
আপডেট: ২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী
কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
‘রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল’

নৌকার এমপি নৌকার বিরুদ্ধে!

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
আপডেট: ২৩:২৪, ০৭ মার্চ ২০১৯
রাজিউদ্দিন আহম্মেদ রাজু। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা। এখানে ক্ষমতাসীন দলের দুই প্রার্থী অবতীর্ণ হয়েছেন অস্তিত্বের লড়াইয়ে। এঁদের একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, অপরজন সহসাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।

এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাদেকের পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজু সভা-সমাবেশ করছেন বলে অভিযোগ করেছেন দলটির মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বৃহস্পতিবারও উপজেলার ডৌকারচরে সভা করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু। এ ঘটনায় মিজানুর রহমান নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। কিন্তু স্থানীয় সাংসদ রাজু তাঁর ছেলের জন্য মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে তারই পছন্দের প্রার্থী সাদেক চেয়ারম্যানের জন্য জোর-তদবির করেন। মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধীনস্থদের আনারস প্রতীকে নির্বাচন করার নির্দেশ দেন বলে জানান নৌকার প্রার্থী মিজানুর রহমানসহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।

তাঁরা জানান, মিজান চেয়ারম্যানের সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী দিয়েছেন রাজিউদ্দিন রাজু। তাই স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। তাঁর পক্ষে সাংসদ রাজিউদ্দিন রাজু সমস্ত শক্তি ও সমর্থক নিয়ে মাঠে রয়েছেন বলে সভা করে ঘোষণা দিচ্ছেন আনারসের প্রার্থী আবদুস সাদেক। সেই সঙ্গে  আওয়ামী লীগের প্রার্থী সাদেক এমপি রাজুর মনোনীত প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি ঘুড়ে আনারস মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া কেউ সাংসদের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে তাদের নানা হয়রানি করাসহ দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলেও নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন।

বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রায়পুরা অডিটরিয়ামে কর্মী সমাবেশ ডেকে স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোট চেয়েছেন এমপি রাজু। আজ বৃহস্পতিবারও ডৌকারচরে সভা করেন তিনি। নৌকার এমপি হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি। তা ছাড়া তিনি একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। এমপির কারণে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ নষ্ট হবে।

এ ব্যাপারে সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজুর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, ‘আমি আমার ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলাম। সে মনোনয়ন না পাওয়ায় আমি এখন কারো পক্ষেই যাই না। আজ আমি ডৌকারচরে একটি স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কারো জন্যই ভোট চাইনি। এখন (সন্ধ্যায়) আমি ৭ মার্চ উপলক্ষে রায়পুরা অডিটরিয়ামে একটি মুক্তিযুদ্ধের নাটক দেখছি।’

সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
  2. বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
  3. রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  4. বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
  5. ১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
  6. ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x