এক সপ্তাহেও স্বজনদের পাননি প্রতিবন্ধী তরুণী
এক সপ্তাহেও স্বজনদের খোঁজ পাননি মানসিক প্রতিবন্ধী এক তরুণী। পরিচয় বলতে না পারায় ওই তরুণী এখন পুলিশ হেফাজতে মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও চিকিৎসকরা সাংবাদিকদের জানান, গত ৭ অক্টোবর রাত ১০টার দিকে ওই তরুণীকে ঘিওর উপজেলা পরিষদের অদূরে বটতলা মোড়ে দেখতে পান স্থানীয় লোকজন। পরিচয় না পেয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ওই তরুণীকে হেফাজতে নেয়।
পুলিশ তাঁর পরিচয় ও স্বজনদের খোঁজ করতে থাকে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ওই তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডের ১৩ নম্বর আসনে (বেডে) ভর্তি আছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, ওই প্রতিবন্ধী তরুণী পরিচয় বলতে না পারায় স্বজনদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পুলিশ সব রকম চেষ্টা করছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ