Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
১৯:২১, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৯:২৬, ১০ অক্টোবর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
১৯:২১, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৯:২৬, ১০ অক্টোবর ২০১৫
আরও খবর
আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি
চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকের স্থান নেই : এসপি
সকালের মধ্যে ৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে বিপুল ভক্তের সমাগম

নিষেধাজ্ঞা শেষ, ধরা পড়ছে প্রচুর ইলিশ

আফজাল হোসেন, ভোলা
১৯:২১, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৯:২৬, ১০ অক্টোবর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
১৯:২১, ১০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৯:২৬, ১০ অক্টোবর ২০১৫
রাতে নদীতে ইলিশ ধরার পর আজ শনিবার দুপুরে ভোলায় ঢাকার লঞ্চে পরিবহনের জন্য মাছ তোলা হচ্ছে। ছবি : এনটিভি

মা ইলিশ রক্ষায় মাছ ধরার ওপর ১৫ দিনব্যাপী নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল শুক্রবার রাত ১২টায়। এরপরই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে জাল ও নৌকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। তাঁরা জানালেন, প্রচুর ইলিশ ধরা পড়ছে। মাছের আকারও বেশ বড়।

জেলে আমিনুল ইসলাম মাঝি এনটিভি অনলাইনকে বলেন, ‘১৫ দিন মাছ ধরতে পারিনি। এখন আর বাধা নেই। স্ত্রী আর সন্তানাদি নিয়ে খুব কষ্টে ছিলাম। এখন আল্লাহ যদি কিছু দেয়।’

অপর জেলে সাদ্দাম হোসেন বলেন, ‘এখন নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এভাবে ধরা পড়লে আর কষ্ট থাকবে না।’

তবে নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ ছিল না বলে অভিযোগ করেন সাদ্দাম। তিনি বলেন, ‘প্রভাবশালীরা সবাইকে ম্যানেজ করে মাছ ধরেছে। এখন দেখা যাক মাছের দাম কেমন হয়।’

এদিকে জেলেদের মাছ শিকারকে কেন্দ্র করে ফের সচল হতে শুরু করেছে মৎস্যঘাটগুলো। পাইকার, আড়তদার, জেলে ও ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম এসব ঘাট।
ভোলা সদর উপজেলার সাহেদ আলী ব্যাপারী বলেন, ‘মাছের সাইজ এ বছর বড়। এক কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে বেশি। দেড় কেজি ও দুই কেজি ওজনের ইলিশ মাছ পাচ্ছেন জেলেরা। এক কেজি ওজনের মাছের হালি এখন সাড়ে তিন হাজার টাকা। তার চেয়ে বড়গুলোর দাম চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১৫ দিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি।’

ঢালচরের ফরাজী আলম মুঠোফোনে জানান, ভালো ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তবে মা ইলিশ নিধনের সময় পুরোপুরি মাছ ধরা বন্ধ করতে না পারায় তখন ব্যাপক মা ইলিশ ধরা পড়েছে।

এসব বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক এনটিভি অনলাইনকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গত ১৫ দিনে তিন শতাধিক জেলেকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আটক ও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল, ট্রলার ও ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হতেই জেলেরা নদীতে নেমে পড়েছেন। এখন ভালো মাছ ধরা পড়ছে জেলেদের জালে।

জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘এ বছর সফলভাবে মা ইলিশ নিধন রোধ করতে সম্ভব হয়েছি। সার্বক্ষণিক আমার ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ পুলিশ, কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের লোকজন ব্যস্ত ছিল। কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি।’

প্রশাসনকে ম্যানেজ করে মাছ ধরার অভিযোগ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, কাজ করলে অভিযোগ থাকবেই।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মা ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করে মৎস্য অধিদপ্তর।

সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x