Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:১৩, ০৫ অক্টোবর ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:১৩, ০৫ অক্টোবর ২০১৫
আরও খবর
ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
দগ্ধ বৃদ্ধের মরদেহ নিয়ে থানা ঘেরাও ও সড়ক অবরোধ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঝড়ো হাওয়ার পূর্বাভাস
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, তবে কি যুদ্ধবিরতি শেষ?

শ্যামনগর উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:১৩, ০৫ অক্টোবর ২০১৫
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ০৫ অক্টোবর ২০১৫
আপডেট: ২৩:১৩, ০৫ অক্টোবর ২০১৫
মাওলানা আবদুল বারী। ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবদুল বারীকে তাঁর পদ থেকে অপসারণ করা  হয়েছে। মাওলানা বারী জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য এবং শ্যামনগর উপজেলার সাবেক আমির।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত পর পর পাঁচটি মাসিক সভায় অনুপস্থিত থাকার কারণে তাঁকে অপসারণ করে ওই পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে বলা হয়, যেহেতু পর পর পাঁচটি মাসিক সভায় চেয়ারম্যান মাওলানা আবদুল বারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন বলে প্রমাণিত হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি তা স্বীকার করেছেন সেহেতু উপজেলা পরিষদের ১৯৯৮ এর ১৩/২ ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। ব্যক্তিগত শুনানির জন্য তাকে নোটিশ প্রেরণ ও জারি করা হলেও তিনি হাজির হননি বিধায় তাঁকে স্বীয় পদ থেকে অপসারিত করা হলো। একই সঙ্গে ওই পদ শূন্য ঘোষণা করে শ্যামনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করা গেল।

জামায়াত নেতা মাওলানা আবদুল বারী ১৯৮৯ সালে ও ২০০৯ সালের নির্বাচনে পর পর দুইবার শ্যামনগর উপজেলা  চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সালের ১৬ নভেম্বর তিনি এক নারী কেলেংকারীর মামলায় গ্রেপ্তার হন। এ ছাড়া ২০১৪ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা এবং এ সম্পর্কে অশোভন মন্তব্য করায় লোকজন তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং ভাঙচুর করে। এর পর থেকে তিনি আর পরিষদে আসেননি বলে জানা গেছে।  

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x