Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
০০:৫০, ০৪ অক্টোবর ২০১৫
আপডেট: ০৬:৫১, ০৪ অক্টোবর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
০০:৫০, ০৪ অক্টোবর ২০১৫
আপডেট: ০৬:৫১, ০৪ অক্টোবর ২০১৫
আরও খবর
মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই কসাইয়ের জেল-জরিমানা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

আটকরা আইএস না, শিবির : পুলিশ

আইয়ুব আলী, ময়মনসিংহ
০০:৫০, ০৪ অক্টোবর ২০১৫
আপডেট: ০৬:৫১, ০৪ অক্টোবর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
০০:৫০, ০৪ অক্টোবর ২০১৫
আপডেট: ০৬:৫১, ০৪ অক্টোবর ২০১৫
আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আটককৃতদের আজ রাত ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির করা হয়। ছবি : এনটিভি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আটকদের সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক নয়জনের মধ্যে তিনজনের নামে ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। মামলায় আসামি করা হয়েছে ফাহিম আল ফয়সাল ইবনে মুছা বিন জুলকার নাইন, বদিউল হাসান ও মিজানুর রহমানকে।

আটক বাকি ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ি থেকে আইএস কর্মী সন্দেহে ফাহিম আল ফয়সাল ইবনে মুছা বিন জুলকার নাইন (১৫) নামের এক কিশোরকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে আইএসের নামসংবলিত প্রচারপত্র উদ্ধার করা হয়।

ফাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজ আরো আটজনকে আটক করা হয়। এঁরা হলেন হোমিওপ্যাথিক চিকিৎসক আবদুর রাকিব, তাঁর ছেলে মিজানুর রহমান খান (২০),  বিকাশ এজেন্ট হায়দার আলী, বদিউল হাসান (২৪), হেলাল উদ্দিন (২০), জুনায়েদ (২৬), মজিবর রহমান (২০) ও মাসুদ মিয়া (২২)।

আজ রাত ৯টায় তাদের জেলা ডিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

এ সময় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, মামলার তিন আসামি আইএসের কেউ নয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের সঙ্গে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ওসি আরো বলেন, মূলত সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আইএসের নাম ব্যবহার করে এ প্রচারপত্র বিলি করা হচ্ছিল।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে গোপন বৈঠক করে আন্তর্জাতিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ইসলামী স্টেট’-এর সমর্থনে প্রচারণার জন্য লিফলেট বিতরণ করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আজ সকালে আটকের পর আসামি বদিউল হাসানের কাছ থেকে দুটি কম্পিউটার, মিজানুর রহমান খানের বাড়ি থেকে একটি কম্পিউটার এবং দুটি লিফলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বদিউল হাসানের কম্পিউটার থেকেই বিতরণকৃত আইএসের নামের লিফলেট তৈরি ও প্রিন্ট করা হয় বলে জানায় পুলিশ।

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x