Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও
অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

গরু খেল ধান, হামলায় মরল ভাই-বোন

আইয়ুব আলী, ময়মনসিংহ
১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বৈরাটি গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বৈরাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রাস্টিক মিয়া (৫১) ও মেয়ে রাজিয়া খাতুন (৫৫)। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের বৈরাটি গ্রামের রাস্টিক মিয়ার গরু শনিবার বিকেলে পাশের নেত্রকোনার পূর্বধলা উপজেলার চল্লিশা বৈরাটি গ্রামের ফজলুর জমির ধানের চারা নষ্ট করে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর রোববার সকালে সালিস-দরবার হওয়ার কথা ছিল। কিন্তু ফজলুর শ্বশুর গেনু শেখ এলাকায় প্রভাবশালী হওয়ায় তা আর মানেননি। সালিস-দরবারে বসার আগেই বেলা ১২টার দিকে গেনু শেখ, তাঁর মেয়েজামাই ফজলু ও আফতাব উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন রাস্টিক মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বাঁশ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রাস্টিক মিয়া ও তাঁর ছেলে লিংকন, বোন রাজিয়া খাতুন ও ভাগ্নে রায়হান, ভাতিজা সিরাজুল ইসলামসহ আহত হয় কমপক্ষে ছয়জন। পরে বাড়ির লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুর সাড়ে ১২টার দিকে রাজিয়া খাতুন মারা যান। এরপর বেলা আড়াইটার দিকে রাস্টিক মিয়া মারা যায়।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গেনু শেখের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, গেনু শেখ এলাকায় প্রভাবশালী। এই পরিবারটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x