Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩২, ২৭ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:৩৫, ২৭ অক্টোবর ২০১৮
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩২, ২৭ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:৩৫, ২৭ অক্টোবর ২০১৮
আরও খবর
ড. কামাল হোসেন হাসপাতালে
খালেদা জিয়া আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন : ড. কামাল
জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে : কামাল হোসেন
স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধে সংবিধান সংশোধন করা উচিত : ড. কামাল হোসেন
ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে, তাদের বিচার হবে : ড. কামাল

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩২, ২৭ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:৩৫, ২৭ অক্টোবর ২০১৮
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩২, ২৭ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:৩৫, ২৭ অক্টোবর ২০১৮
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয়ের সামনে আজ শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ড. কামাল হোসেন। ছবি : স্টার মেইল

জনগণের সেবক হয়ে সরকারের কাজ করার কথা থাকলেও, তারা মালিকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সেবক হয়ে যারা জনগণকে হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে তাদের বিচার হবে।

আজ শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘এদেশের মালিক জনগণ, আর যারা দেশ শাসন করছেন তারা সেবক। ক্ষমতায় গিয়ে সরকার প্রতিনিয়ত, সকাল বিকেল শপথ ভাঙছে। সরকার দেশের সেবক হয়ে মালিকের মতো আচরণ করছে। একদিন না একদিন এর বিচার করতে হবে। সরকার সকাল, বিকাল ও সন্ধ্যায় দেশের সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। তাদের বিচার হবে। শাস্তি দেওয়া হবে।’

১৪ শর্তে সিলেটে সমাবেশ হওয়ার পর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পরে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না দিয়ে, ২৫ শর্তে নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে হাতে হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ছবি : ফোকাস বাংলা

লালদীঘিতে অনুমতি না পাওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের জন্য কেন অনুমতি দেওয়া হয়নি, তার কৈফিয়ত আদায় করতে হবে। খুঁজে বের করা হবে কারা কেন এ সিদ্ধান্ত নিয়েছে।’

যুদ্ধাপরাধের দায়ে কিছু লোককে বিচারের আওতায় আনা হলেও অনেকে বিচারের বাইরে রয়ে গেছে বলেও জানান ড. কামাল হোসেন। এ ছাড়া সাত দফার ন্যূনতম না মানা হলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আজ চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো সমাবেশ করে দলটি। এরপর রাজশাহী ও ঢাকায়ও সমাবেশ করার কথা রয়েছে তাদের।

আজকের সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর প্রমুখ।

ড. কামাল হোসেন
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x