Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
আপডেট: ২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
আরও খবর
নাসির উদ্দীন পাটোয়ারী-সারজিসের আগমন ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল

মহাঐক্যের নামে কিছু খুচরা পার্টি এক হয়েছে : খালেক

আবু হোসাইন সুমন, মোংলা
২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
আপডেট: ২৩:২০, ০৬ অক্টোবর ২০১৮
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক শনিবার বিকেলে বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি যতই কথা বলুক নির্বাচন ছাড়া তাদের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই, তারা বিএনপির ঘাড়ে চড়বে। আর মহাঐক্যের নামে যে জোট তাতে কিছু খুচরা পার্টি এক হয়েছে, যাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী এই দেশে নাই।

শনিবার বিকেলে বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র খালেক।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মেয়র খালেক বলেন, ২০০১ সালে বিএনপির শাসনামলে মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ বন্দর আবার চালু করেছে। বন্দরকে ঘিরে উন্নয়নের নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিমান বন্দর, রেল লাইন, বিদ্যুৎ কেন্দ্রসহ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এখানে।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তালুকদার আবদুল খালেক বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে মোংলা-রামপাল নির্বাচনী আসনের মনোনয়ন নিয়ে দলের মধ্যে অনেকে বিভেদ সৃষ্টি করছেন। আমি এখানকার বারবার নির্বাচিত এমপি। দল ও জনগণের স্বার্থে খুলনায় সিটি নির্বাচনে লড়েছি। ছেড়ে দেওয়া আসনে আমার স্ত্রী এমপি হয়েছেন। জনস্বার্থের বিরুদ্ধে কোনো  কাজ করিনি। আমি ও আমার আত্মীয়-স্বজন কেউ কোনো ঘের দখল এবং লুট করেনি, কারো প্রতি অত্যাচারও করিনি। যদি কেউ এসবের প্রমাণ দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।

এজন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি হাবিবুন নাহারই আওয়ামী লীগের একক প্রার্থী হবেন জানিয়ে খুলনা সিটি মেয়র খালেক নেতা-কর্মীদের হতাশ না হওয়ারও অনুরোধ করেন।

কর্মী সমাবেশে মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ড ও ছয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বড় বড় মিছিল নিয়ে আসেন। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় এমপি বেগম হাবিবুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান,  যুবলীগ নেতা ইকবাল হোসেন, আলহাজ শেখ কামরুজ্জামান জসিম, কবির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x