Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
আরও খবর
অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা
প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে এসিল্যান্ড পদে পদায়ন
পীরগঞ্জ পৌরসভার সচিবের বিরুদ্ধে জি.আর চাল কম দেওয়ার অভিযোগ
সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা কমানোর অনুমোদন
১০ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

শাবনাজ হত্যার বিচার চেয়ে ফরিদপুরে মানববন্ধন

সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
সঞ্জিব দাস, ফরিদপুর
১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
আপডেট: ১৯:১৭, ০৪ অক্টোবর ২০১৮
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের গৃহবধূ শাবনাজ বেগম হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাঁর পরিবার ও এলাকাবাসী। ছবি : এনটিভি

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের গৃহবধূ শাবনাজ বেগম হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন শাবনাজের মা লাইলী বেগম, বাবা রাজ্জাক ব্যাপারী, চাচা মো. মহসিন ব্যাপারী, নুরুল ইসলাম, রজব ব্যাপারী, ফরহাদ প্রমুখ।

নিহত শাবনাজের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে ননদসহ শ্বশুরবাড়ির লোকজন শাবনাজকে গলা টিপে হত্যা করে। এ ঘটনার পর আজ পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি।

আসামিদের গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে বিচার হবে বলে প্রশাসনের কাছে প্রত্যাশা করেন শাবনাজের পরিবারের সদস্যরা।

২৯ সেপ্টেম্বর পশ্চিম খাবাসপুরের সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী শাবনাজ বেগমকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যা করে বলে অভিযোগ করে নিহতের পরিবার। এরপর থেকে শাবনাজের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

পরদিন পুলিশ একটি অপমৃত্যুর মামলা নিলেও এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। নিহত শাবনাজ বেগম (১৯) ডিক্রিরচর ইউনিয়নের ভূঁইয়াডাঙ্গী এলাকার রাজ্জাক ব্যাপারীর মেয়ে।

নিহতের পরিবার জানিয়েছে, দেড় বছর আগে পশ্চিম খাবাসপুরের বাসিন্দা সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের সঙ্গে বিয়ে হয় দশম শ্রেণি পড়ুয়া শাবনাজের। বিয়ের পর থেকেই শাবনাজকে বিভিন্নভাবে নির্যাতন করতেন স্বামী আক্কাস, ননদ আফরোজা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের চাচা মহসিন ব্যাপারী জানান, ২৯ সেপ্টেম্বর রাতে শাবনাজের শ্বশুরবাড়ি থেকে শাবনাজ অসুস্থ বলে জানানো হয়। তারপর আমরা গিয়ে শাবনাজকে খাটের ওপর পড়ে থাকতে দেখি।

পরে শাবনাজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনার পর থেকে শাবনাজের স্বামীসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

ফরিদপুর মডেল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, আমরা এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। এখন ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা‌
  4. আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  5. সাইবার সুরক্ষা আইনে মামলায় সাংবাদিক শফিক কারাগারে
  6. জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপির কাফির বিরুদ্ধে মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x