ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সদর উপজেলার নয়াগাঁও এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে ওই যুবকের বয়স ৩৫ বছর।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান লাশটি উদ্ধারের খবর জানিয়েছেন।
মোহাম্মদ হাসান জানান, ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পাওয়ার পর পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারের করেন। তাৎক্ষণিক ভাবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ