Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৮:৪১, ২১ আগস্ট ২০১৮
আপডেট: ০৯:১৬, ২১ আগস্ট ২০১৮
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৮:৪১, ২১ আগস্ট ২০১৮
আপডেট: ০৯:১৬, ২১ আগস্ট ২০১৮
আরও খবর
হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
যশোরে পূর্ণাঙ্গভাবে সিসিইউ চালু করতে জনবল নিয়োগের অনুমোদন
সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস
সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ৯ অঞ্চলে
লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
বৈরী আবহাওয়া

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৮:৪১, ২১ আগস্ট ২০১৮
আপডেট: ০৯:১৬, ২১ আগস্ট ২০১৮
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
০৮:৪১, ২১ আগস্ট ২০১৮
আপডেট: ০৯:১৬, ২১ আগস্ট ২০১৮
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নেমেছে ঈদে ঘরফেরা মানুষের ঢল। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন। ছবি : এনটিভি

ভোরের আলো না ফুটতেই আজ মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নেমেছে ঈদে ঘরফেরা মানুষের ঢল। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকট কিছুটা কাটিয়ে এখন একটি রো রো ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। বৈরী আবহাওয়ায় সকাল থেকে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ঘাট এলাকায় সকাল ৮টার দিকে সহস্রাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বৃদ্ধি পেলেও বেশ কিছু সময় অপেক্ষা করে পাড়ি দিতে হচ্ছে। মোটরসাইকেলের সংখ্যা বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। বৈরী আবহাওয়ায় ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একটি রো রো ফেরি চলছে। প্রচণ্ড স্রোত ও টেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচল করতে পারছে না।

ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন আরো জানান, গতকাল সোমবার সকালে গাড়ির চাপ শুরু হয়। আজও তা বিদ্যমান। মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংখ্যা বেশি। ওয়ানওয়ে হওয়ার কারণে চ্যানেলের মুখে গিয়ে ফেরিগুলো অপেক্ষা করে। সকাল থেকে বেশ কয়েকটি ফেরি মোটরসাইকেল লোড করে ছেড়ে গেছে। ঘাট এলাকায় দুই পার্কিং ইয়ার্ডে দূরপাল্লার বাস ও প্রাইভেটকার সংকুলন না হয়ে  রাস্তায় অবস্থান করছে পারাপারের জন্য। হাজারের ওপর যানবাহন আছে।

এদিকে, লঞ্চঘাটে যাত্রীদের চাপ আছে। তবে তা স্বাভাবিক। ঈদ উপলক্ষে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। এ রুটে ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে বর্তমানে একটি লঞ্চ চলছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই যাত্রীদের চাপ লক্ষ করা গেছে লঞ্চ ঘাট এলাকায়। ৮৭টি লঞ্চের মধ্যে একটি লঞ্চ নষ্ট। বাকি ৮৬টি লঞ্চের মাধ্যমে যাত্রীরা পারাপার হচ্ছেন। যাত্রীরা ভোগান্তি ছাড়াই যাতায়াত করছেন। সারা বছর রাত ৮টা পর্যন্ত লঞ্চ চললেও ঈদ উপলক্ষে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় পড়া চলছে
  2. নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং
  3. কুরিয়ার অফিসে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, ম্যানেজার আটক
  4. রাজধানীসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  5. শিল্পকলায় নজরুল সংগীতের শাস্ত্রীয় সুধা : উদযাপিত হলো ‘বেণুকা’
  6. ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের’ চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x