Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২২:২৩, ২৪ জুলাই ২০১৮
শ. ম সাজু, রাজশাহী
২২:২৩, ২৪ জুলাই ২০১৮
আপডেট: ২২:২৩, ২৪ জুলাই ২০১৮
আরও খবর
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
শিশু রামিসা হত্যা মামলার বিচারে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন হবে: অ্যাটর্নি জেনারেল
আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ রায় : বিচারক
রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
রাজশাহীতে ককটেল বিস্ফোরণ

বিএনপি নেতা মন্টু ৫ দিনের রিমান্ডে

শ. ম সাজু, রাজশাহী
২২:২৩, ২৪ জুলাই ২০১৮
শ. ম সাজু, রাজশাহী
২২:২৩, ২৪ জুলাই ২০১৮
আপডেট: ২২:২৩, ২৪ জুলাই ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির নির্বাচনী পথসভায় ককটেল হামলা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম  আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ‘গত রোববার মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের শুনানি হয়। এ সময় মন্টুর আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধীতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত  ১৭ জুলাই সকাল পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলার মোড়ে এলাকায় মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বাচনী পথসভায় ককটেল হামলার ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেল মুখে রুমাল বাধা আট যুবক এসে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদি হয়ে অজ্ঞাতপরিচয় আটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর ২১ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মন্টুকে তাঁর বাসা গ্রেপ্তার করে। ওই দিন রাজশাহী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলামের একটি অডিও ক্লিপ ফাঁস হয়।

পরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মতিউর রহমান মন্টুর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন। মন্টু এ কথা নিজেই বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সঙ্গে ফোনালাপে আলাপ করেছেন বলে একটি অডিও রেকর্ডের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানান। তিনি বলেন, ‘রাজশাহীর সুষ্ঠু নির্বাচন ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভোটারদের সহমর্মিতা পাওয়ার জন্যই পরিকল্পিতভাবে বিএনপির নির্বাচনী ওই গণসংযোগে নিজেরাই বোমা হামলা চালিয়েছে।’

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x