Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
১৭:০৯, ১০ জুন ২০১৮
আপডেট: ১৭:১১, ১০ জুন ২০১৮
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
১৭:০৯, ১০ জুন ২০১৮
আপডেট: ১৭:১১, ১০ জুন ২০১৮
আরও খবর
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান
ঋণখেলাপিদের সঙ্গে রেখে দুর্নীতিবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক : মির্জা ফখরুল

ছাত্রদলের পদ না পেয়ে অফিসে তালা, ভাঙতে গেলেই সংঘর্ষ

মো. জালাল উদ্দিন, কুমিল্লা
১৭:০৯, ১০ জুন ২০১৮
আপডেট: ১৭:১১, ১০ জুন ২০১৮
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
১৭:০৯, ১০ জুন ২০১৮
আপডেট: ১৭:১১, ১০ জুন ২০১৮
কুমিল্লার কান্দিরপাড়ায় আজ রোববার দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভাঙার চেষ্টা করেন একজন। ছবি : এনটিভি

সদ্য ঘোষিত ছাত্রদলের কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা নিয়ে পদধারী ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।

আজ রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ার দক্ষিণ জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটির পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। পদধারীরা আজ বিএনপির কার্যালয়ের তালা খুলতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একজনকে তালা ভাঙতে দেখা যায়। পুলিশ এসে তাঁকে সরিয়ে দেয়।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত মঙ্গলবার ছাত্রদলের ২৪টি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়। সেখানে কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলার কমিটিও ঘোষণা করা হয়।

কুমিল্লা মহানগর ইউনিট ছাত্রদলের সভাপতি হয়েছেন রিয়াজ উদ্দিন রিয়াজ ও সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদ উদ্দিন শিবলু। সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম মিঠু, সহসভাপতি তুষার পাল,আসিফ ইকবাল ফারিয়াল ও রোবোন মজুমদার,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, আবুল কালাম, শাহাবুদ্দীন হাসিব ভূঁইয়া, মুনির হোসেন ভূঁইয়া, কাজী হোসেন জামান জিকু, জনি পাটোয়ারী, জামাল উদ্দীন পাভেল ও আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফ উদ্দিন বাহার।

অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের সভাপতির পদ পেয়েছেন নাদিমুর রহমান শিশির ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন তোফায়েল আহমেদ। সিনিয়র সহসভাপতি ওমর ফারুক সার্কিট, সহসভাপতি শরিফুল ইসলাম সওদাগর, আরিফুর রহমান সুমন, জামাল হোসেন নয়ন ও হেলাল উদ্দীন, যুগ্ম সম্পাদক রায়হান চৌধুরী, ইরফানুল হক বাবু ও আব্দুল্লাহ আল মামুন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মো. সাইফুদ্দিন।

সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
  2. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
  3. স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
  4. কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  5. চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x