দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২৮ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ২৮ কিলোমিটার এলাকায় যানজট পরিস্থিতি রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দাউদকান্দি থেকে তোলা ছবি : এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ২৮ কিলোমিটার এলাকায় যানজট পরিস্থিতি রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে, দাউদকান্দি টোল প্লাজা এলাকায় টোল পরিশোধের জন্য দীর্ঘ সময় সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কারণেই এ যানজটের সৃষ্টি হচ্ছে।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ আর টোল প্লাজায় ধীরগতিই যানজটের মূল কারণ। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা