Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:৪১, ১৩ মে ২০১৮
আপডেট: ২৩:৪৭, ১৩ মে ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:৪১, ১৩ মে ২০১৮
আপডেট: ২৩:৪৭, ১৩ মে ২০১৮
আরও খবর
বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়
একসঙ্গে দুই দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছি না : পররাষ্ট্রমন্ত্রী
সেই ইউএনও’কে ডাকা যাবে আপা
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা

পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

ফজলে এলাহী, রাঙামাটি
২৩:৪১, ১৩ মে ২০১৮
আপডেট: ২৩:৪৭, ১৩ মে ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
২৩:৪১, ১৩ মে ২০১৮
আপডেট: ২৩:৪৭, ১৩ মে ২০১৮
রাঙামাটিতে রোববার অবৈধ অস্ত্রের বিরুদ্ধে মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ। ছবি : এনটিভি

পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও সচেতন নাগরিক সমাজের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেছেন, আমাদের এই সমাবেশ অবৈধ অস্ত্রের বিরুদ্ধে। ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।

রোববার সকালে রাঙামাটিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ এই স্লোগানে আয়োজিত মহাসমাবেশে দীপংকর তালুকদার এসব কথা বলেছেন।

দীপংকর তালুকদার বলেন, ‘সাম্প্রতিক সময়ে একজন উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ার পরও অন্য উপজেলা চেযারম্যানরা আতঙ্কে চুপচাপ। আমাদের কথা শক্তিমান চাকমা কিংবা পরদিন যারা মারা গেছে তারা আমাদের কেউই নয়। আর তাদের হত্যা করা হয়েছে অবৈধ অস্ত্র দিয়ে, যেখানে প্রাণ গেল একজন নিরীহ বাঙালি গাড়িচালক সজীব হাওলাদারের। আমরা আগে থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পাহাড়ে শান্তি ফিরবে না, এইসব হত্যাকাণ্ডও হতো না।’

দীপংকর তালুকদার আরো বলেন, ‘নানিয়ারচরের ঘটনায় ইতোমধ্যেই মামলা রুজু হয়েছে। এখানকার প্রশাসন আইনগত ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি কার্যক্রম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা মনে করি, বিরাজমান পরিস্থিতিতে এটাই কেবল নয়, অভিযান আরো জোরদার করতে হবে। আজ পাহাড়ে সেনাবাহিনী, পুলিশের নামে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরাজা বেগম চিনু বলেন, ‘আজকে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাচ্ছি না। সন্ত্রাসীরা, চাঁদাবাজরা যাকে যেভাবে পারছে হত্যা করছে। আমরা দেখেছি দিনের বেলা প্রকাশ্যে একজন চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। পরদিন তার শেষকৃত্যে যাওয়ার পথে নিহত হন আরো পাঁচজন। যারা পাহাড়ে অস্ত্র, চাদাঁবাজি, আধিপত্য বিস্তার করছে, তারাই এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা মাটি ও মানুষের অধিকারের কথা বলি। যতদিন পর্যন্ত পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার হবে না। ততদিন পর্যন্ত চুক্তিও বাস্তবায়ন হবে না।’

সমাবেশে আরো বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী ববাবর স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে সকালে পাহাড়ে অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, অবৈধ অস্ত্র উদ্ধার ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবিতে রাঙামাটি পৌরচত্বর থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট গিয়ে সমাবেশে মিলিত হয়।

একই ব্যানারে মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে দীপংকর তালুকদারকে আহ্বায়ক করে গঠিত এই ‘সচেতন নাগরিক কমিটি’। তারা পার্বত্য চট্টগ্রামে সক্রিয় চারটি আঞ্চলিক দলের সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, গুম খুনের প্রতিবাদ ও পাহাড় থেকে সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x