Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
১৫:১৩, ১২ মে ২০১৮
সাইফুল ইসলাম সজল, যশোর
১৫:১৩, ১২ মে ২০১৮
আপডেট: ১৫:১৩, ১২ মে ২০১৮
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

যুগ্ম সচিব পরিচয়ে নম্বর নিয়ে শিক্ষকদের কাছে চাঁদা দাবি

সাইফুল ইসলাম সজল, যশোর
১৫:১৩, ১২ মে ২০১৮
সাইফুল ইসলাম সজল, যশোর
১৫:১৩, ১২ মে ২০১৮
আপডেট: ১৫:১৩, ১২ মে ২০১৮

নিষিদ্ধ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে হত্যা, ছেলেমেয়েদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।

যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে এক ব্যক্তি গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যশোর জিলা স্কুলের নারী শিক্ষক বাদে বাকি শিক্ষকদের মোবাইল ফোন নম্বর, ঠিকানা ও বেতন স্কেল জানতে চায়। কিন্তু তিনি বাইরে থাকায় এ ব্যাপারে তাঁকে সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সহকারী প্রধান শিক্ষক শুয়াইব হোসেন বলেন, তাঁর কাছেও ওই ব্যক্তি ফোন করে জানতে চান যে প্রধান শিক্ষক তাঁকে কিছু বলেছেন কি না। তিনি হ্যা বললে ওই ব্যক্তি তাঁর কাছে ৪৩ জন শিক্ষকের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও বেতন স্কেল জানতে চান। তিনি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনেই তাঁকে এসব তথ্য দেন।

এরপর শুক্রবার সকাল থেকে এসব শিক্ষকের কাছে ফোন আসা শুরু হয়। দুটি মুঠোফোন নম্বর থেকে একে একে শিক্ষকদের কাছে ফোন দিয়ে নিজেকে হাতকাটা বিপ্লব পরিচয় দিয়ে বলা হয়, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন সদস্য দীর্ঘদিন চিকিৎসার কারণে ভারতে ছিলেন। সম্প্রতি তাঁরা দেশে এসেছেন। তাঁদের জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন (কারো কারো কাছে ২০ লাখ টাকার কথা বলা হয়েছে)। শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয় যে, তারা কে কত টাকা দিতে পারবেন। টাকা না দিলে হত্যা, এমনকি ছেলেমেয়েদের অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি মুঠোফোন নম্বরে বিকাশ করতে বলা হয়। পর্যায়ক্রমে ফোন দেওয়া হয় শিক্ষক সাজেদুর রহমান, ফজর আলী, নজরুল ইসলাম খান, রুহুল আমীন, হাবিবুল হাসান, শফিয়ার রহমানসহ সবাইকে।

কেউ কেউ ফোন রিসিভ করতে পারেননি। যাদের সাথে কথা হয়েছে, তাঁদের সবাইকে একই ভাষায় টাকা চাওয়া হয়েছে, গালাগালিও করা হয়েছে বলে শিক্ষকরা জানান।

এ ব্যাপারে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, ‘আমাদের স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। আজ দুপুরে এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x