Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:০৭, ০৪ মে ২০১৮
আপডেট: ১৫:২৯, ০৪ মে ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:০৭, ০৪ মে ২০১৮
আপডেট: ১৫:২৯, ০৪ মে ২০১৮
আরও খবর
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্ত্রী ও তার বান্ধবীকে কুপিয়ে জখম
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮
কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি : ডিসি মাসুদ

শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে গুলি, নিহত ৫

ফজলে এলাহী, রাঙামাটি
১৫:০৭, ০৪ মে ২০১৮
আপডেট: ১৫:২৯, ০৪ মে ২০১৮
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:০৭, ০৪ মে ২০১৮
আপডেট: ১৫:২৯, ০৪ মে ২০১৮

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ শুক্রবার দুপুরে কেরেঙ্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে বেরিয়ে গঠন করা ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মা। নিহত বাকি দুজন হলেন সজীব চাকমা ও সেতুলাল চাকমা।

এ ঘটনার একদিন আগেই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের গণমাধ্যমের দায়িত্বে থাকা লিটন চাকমা হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেন। তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে একক সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা একের পর এক খুনের ঘটনা ঘটিয়ে চলেছে।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও নানিয়ারচর-মহালছড়ি সীমান্তে হামলায় তিনজন নিহত হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হতাহতরা সবাই শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। আহতদের মধ্যে আটজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) শীর্ষ নেতা সুদর্শন চাকমা জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আহত ব্যক্তিরা আরো জানান, শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে কেরেঙ্গাছড়ি এলাকায় গাড়িবহরে গুলি শুরু করে দুর্বৃত্তরা। বেপরোয়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হন অনেকেই।

নিহত তপনজ্যোতি চাকমা বর্মা সম্প্রতি ইউপিডিএফ থেকে বেরিয়ে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর আহ্বায়ক হয়েছিলেন।

সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x