Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ কে এম মঈনুল হক, রংপুর
১৩:১৩, ৩১ মার্চ ২০১৮
এ কে এম মঈনুল হক, রংপুর
১৩:১৩, ৩১ মার্চ ২০১৮
আপডেট: ১৩:১৩, ৩১ মার্চ ২০১৮
আরও খবর
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
স্কুলে সহপাঠীর ধাক্কায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আ. লীগ নেতা বাবুসোনাকে উদ্ধারে পুলিশের আশ্বাস

এ কে এম মঈনুল হক, রংপুর
১৩:১৩, ৩১ মার্চ ২০১৮
এ কে এম মঈনুল হক, রংপুর
১৩:১৩, ৩১ মার্চ ২০১৮
আপডেট: ১৩:১৩, ৩১ মার্চ ২০১৮

রংপুরের স্পেশাল জজ আদালতের পিপি ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথিশ চন্দ্র ভৌমিককে উদ্ধারে পুলিশ বিকেল ৪টা পর্যন্ত সময় নিয়েছে।

পুলিশের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের আড়াই ঘণ্টা পর জনতা আজ শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে সরে দাঁড়িয়েছে। পরে ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়। 

রথিশ চন্দ্র ভৌমিক গতকাল শুক্রবার সকালে বাসা থেকে হয়ে আর ফিরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বাবুসোনা নামেই সাধারণের কাছে পরিচিত।  

আওয়ামী লীগ নেতার সন্ধান দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর তাজহাটের সাবেক হাইকোর্ট মোড়, বাবুপাড়া রেলগেট এলাকায় অবরোধ শুরু করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

মহাসড়ক অবরোধে নেতৃত্ব দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। তিনি এনটিভি অনলাইনকে বলেন, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান দাবিতেই আমরা রাজপথে অবস্থান নিয়েছিলাম। দুপুর ১২টার দিকে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন বিকেল ৪টার মধ্যে তাঁকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন। এর পরেই আমরা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছি। কিন্তু বাবুসোনাকে উদ্ধারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের এই নেতা। 

রথিশ চন্দ্র ভৌমিক হিন্দু কল্যাণ ট্রাস্ট্রেরও ট্রাস্টি। রথিশের ছোটভাই, বিভাগীয় কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ভৌমিক সকালে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ভাই গতকাল সকাল ৬টায় বাসা থেকে বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তিনি জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলা, আওয়ামী লীগ নেতা খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসলি ছিলেন। এসব মামলায় ১১ জন জেএমবি সদস্যের ফাঁসির রায় হয়েছে।’

এ ছাড়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলারও বিশেষ কৌঁসলি ছিলেন অ্যাডভোকেট বাবুসোনা। 

‘পরিবারের ধারণা, এসব কারণেই সংঘবদ্ধ চক্র বাবুসোনাকে অপহরণ করে থাকতে পারে’, বলেন তাঁর ভাই। রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক রংপুর চিত্রের’ সম্পাদক আরো বলেন, ‘পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে।’

এ দিকে সারা দিনেও বাবুসোনার খোঁজ না পেয়ে শুক্রবার গভীর রাতে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাবুসোনার সন্ধানে গতকাল রাত থেকে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন স্থানে সন্ধান চালাচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x