সাতক্ষীরায় ভারতীয় শাড়ি আটক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের একটি গ্রাম থেকে রোববার বেশ কিছু ভারতীয় শাড়ি ও অন্যান্য পোশাক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : এনটিভি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের একটি গ্রাম থেকে বেশ কিছু ভারতীয় শাড়ি ও অন্যান্য পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার সকালে এসব শাড়ি-কাপড় আটক করা হয়। এসবের বাজারমূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী জানান, কাকডাঙ্গা বিওপির কমান্ডার হাবিলদার আবদুল খালেকের নেতৃত্বে একটি টহল দল গাড়াখালি গ্রামে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা এসব শাড়ি-কাপড় ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা মালমাল সাতক্ষীরা শুল্ক গুদামে জমা দেওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা