বেনাপোল সীমান্তে ১২ নারী-পুরুষ আটক
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী-পুরুষকে ভারতে পাঠানো হচ্ছে- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজন নারী ও সাত পুরুষকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাটানো হবে।

মহসিন মিলন, বেনাপোল