Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৭, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:৩১, ২৯ ডিসেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৭, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:৩১, ২৯ ডিসেম্বর ২০১৭
আরও খবর
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই : সেলিম উদ্দিন
অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট : জামায়াত
এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর : নাহিদ ইসলাম
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ : মির্জা ফখরুল

ফরিদপুর আ. লীগের সহ-সভাপতি হলেন এ কে আজাদ

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৭, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:৩১, ২৯ ডিসেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১৭, ২৯ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২৩:৩১, ২৯ ডিসেম্বর ২০১৭
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ও অন্যতম সহ-সভাপতি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শিল্পপতি এ কে আজাদ (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

অবশেষে বহুল প্রত্যাশিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ২২ মাস পর অনুমোদিত কমিটিতে দলের সভানেত্রীর স্বাক্ষরকৃত প্যাডে বৃহস্পতিবার জেলা নেতাদের কাছে নতুন কমিটির এই তালিকা পৌঁছায়।

তিন পৃষ্ঠার কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ৩৯টি কর্মকর্তা পদ। এ ছাড়া রয়েছে ৩৫ জনের সদস্য তালিকা ও ১৮ জনের উপদেষ্টা পরিষদের নাম। সর্বমোট ৯২ সদস্য রয়েছেন নতুন কমিটিতে।

গত বছরের ২২ মার্চ ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওই সম্মেলনে জেলা কমিটির দুটি পদের নাম ঘোষণা করেন। সেখানে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় সৈয়দ মাসুদ হোসেনের।

পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে ৭১ সদস্যের কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর কথা বলা হয় সম্মেলনে। কিন্তু এক বছরেও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠনে একমত হতে পারেননি।

তবে গত অক্টোবরে দলের জাতীয় সম্মেলনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদাভাবে ৭১ সদস্যের নামের তালিকা কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে জমা দেন।

অবশেষে কেন্দ্র থেকে নতুন ঘোষিত কমিটিতে ১১টি সহ-সভাপতি পদে রয়েছেন- জেলা পরিষদের সদস্য লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাস হোসেন বাবর, মনিরুজ্জামান সরদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি শামিম হক, হেদায়েতউল্লাহ সাকলাইন, জাহিদুর রহমান জাহিদ, অ্যাডভোকেট  খসরুজ্জামান দুলু, নারী নেত্রী নাজনীন হায়দার, অ্যাডভোকেট ড. গোলাম রব্বানী বাবু মৃধা, সদ্য বিএনপি থেকে যোগদানকারী সাদিকুজ্জামান মিলন পাল এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শিল্পপতি এ কে আজাদ।

এই কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ঝর্ণা হাসান, মাসুদুল হক মাসুদ ও মাইনুদ্দিন আহমেদ মানু। দপ্তর সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট অনিমেষ রায়। কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

দলের তিন সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কে এম সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও মাহবুবুল আলম জিন্না।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে বলেন, দলের সভানেত্রীকে ধন্যবাদ যে বিলম্বে হলেও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি আলোর মুখ দেখেছে।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x