Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
০০:২৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
০০:২৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আরও খবর
রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
গাইবান্ধায় ৯টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি, আটক ৬
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শপিং মলে আইফোনসহ ১৪৬ মুঠোফোন চুরির অভিযোগ

সুন্দরবনে আবার বেড়েছে দস্যু বাহিনীর তৎপরতা

আবু হোসাইন সুমন, মোংলা
০০:২৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
০০:২৭, ২৭ ডিসেম্বর ২০১৭
আপডেট: ২২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৭

সুন্দরবনে আবার বনদস্যুদের উৎপাত বেড়ে গেছে। প্রায় তিন মাস ধরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই শরণখোলা রেঞ্জে নতুন করে গঠিত বেশ কয়েকটি বনদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে নিরীহ জেলেদের জিম্মি করে চাঁদা আদায়, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

গত কয়েক মাসে বেশ কয়েকটি দস্যু বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করায় সুন্দরবনে বেশ কিছুদিন দস্যুবৃত্তি বন্ধ থাকার পর আবার দস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বনদস্যুরা নতুন নতুন নামে বাহিনী গঠন করে একের পর এক জেলেদের অপহরণ করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। নবগঠিত এ বাহিনীগুলোর মধ্যে সুমন বাহিনী, বড় ভাই বাহিনী, ওহিদ বড়মিয়া বাহিনী, মোশারেফ বাহিনী ও ছোট্ট বাহিনীর নাম জানা গেছে।

শরণখোলার উত্তর রাজাপুর এলাকার ইউপি সদস্য জাকির হোসেনসহ বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, গত ২২ ডিসেম্বর বনদস্যু ছোট্ট বাহিনী চাঁদপাই রেঞ্জের কাতলার খাল, তাম্বলবুনিয়া ও লেমুয়ার খাল এলাকা থেকে ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে স্বপন হাওলাদার (২৮) নামের এক জেলে ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে চারদিন পর সোমবার বিকেলে ফিরে এসেছেন। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। ওই জেলে উত্তর রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী আবদুল মালেক আকনের জেলে হিসেবে বনে মাছ ধরতে গিয়েছিলেন। দস্যুরা মুক্তিপণের টাকা পাওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে ওই জেলেকে মোংলার বৈদ্যমারী এলাকায় ছেড়ে দিয়ে যায়। অপহৃত বাকি জেলেদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে দস্যুরা।

অপহৃত জেলেদের মধ্যে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জেলে লতিফ মীর (৪৫), রিয়াদুল গাজী (১৮), রুহুল আমীন ফরাজী (২৮), হোসেন আলী (২২), পশ্চিম রাজাপুর গ্রামের ছালাম হাওলাদার (৫০) এবং রতিয়া রাজাপুর গ্রামের স্বপন হাওলাদারের (২৮) নাম জানা গেছে। এদের মধ্যে স্বপন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। জিম্মি জেলেদের মারধর করা হচ্ছে বলে অপহৃতদের পরিবার ও মহাজনরা জানিয়েছেন।

জিম্মি রুহুল আমীনের স্ত্রী রহিমা বেগম ও ছালামের ছেলে ডালিম হোসেন জানান, দস্যুরা মোবাইল ফোনে মারধরের চিৎকার শুনিয়ে দ্রুত মুক্তিপণের টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়ে নেওয়ার হুমকি দিয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলেদের উদ্ধার ও তাদের নিরাপত্তায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. মাগুরায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, দুই দলই চ্যাম্পিয়ন
  2. প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
  3. মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
  4. নেপালের রাষ্ট্রপতি-স্পিকারকে বাংলাদেশের আম উপহার
  5. সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  6. কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x