বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ সোমবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন। ছবি : এনটিভি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে এনে রায় পূর্ণাঙ্গ কার্যকর করার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু। এ সময় বক্তারা বিভিন্ন দেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত পূর্ণাঙ্গ রায় কার্যকর করার দাবি জানান।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ