ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রিজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
জেলার নগরকান্দা উপজেলা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোভ্যান ধাক্কা দিলে এই বৃদ্ধার মৃত্যু হয়। রিজিয়া বেগম উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর