Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৭:২২, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১১:০১, ১০ আগস্ট ২০১৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৭:২২, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১১:০১, ১০ আগস্ট ২০১৫
আরও খবর
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, ক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর
আট অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু
ভোক্তা অধিকার আইন সংশোধন করা হবে : মহাপরিচালক
বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়

সৌদি আরবে নিহত আজাদের পরিবারে শোকের মাতম

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৭:২২, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১১:০১, ১০ আগস্ট ২০১৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৭:২২, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ১১:০১, ১০ আগস্ট ২০১৫
আফাজ উদ্দিন আজাদ। ফাইল ছবি

সৌদি আরবের আবাহ ক্যান্টনমেন্ট মসজিদে নামাজ আদায়কালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত আফাজ উদ্দিন আজাদের লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আফাজের পরিবার এখন দিশেহারা।

গতকাল রোববার আজাদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে কাতর তাঁর বৃদ্ধ মা-বাবা। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আগত সন্তানের ভবিষ্যৎ চিন্তায় আজাদের স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন।

স্বজন ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হতদরিদ্র নূরনবীর ছেলে আজাদ। পরিবারের সচ্ছলতার আশায় জমি বিক্রি করে আট বছর আগে সৌদি আরব পাড়ি জমান তিনি। সৌদি আরবের আসির প্রদেশের আবাহ ক্যান্টনমেন্টে বাবুর্চির কাজ করতেন আজাদ।

নয় মাস আগে ছুটিতে বাড়ি এসে আজাদ পার্শ্ববর্তী চরমনসা গ্রামের নুরুল ইসলামের মেয়ে নূরজাহান আঁখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাঁচ মাস দেশে থাকার পর চার মাস আগে তিনি আবার বিদেশ যান। আজাদের স্ত্রী নূরজাহান আঁখি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা।

গত বৃহস্পতিবার কাজের ফাঁকে জোহরের নামাজ আদায় করতে ক্যান্টনমেন্ট মসজিদে যান আজাদ। এ সময় আইএস জঙ্গিরা ওই মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আজাদসহ চার বাংলাদেশি নিহত হন।

এ সংবাদ পরদিন শুক্রবার এক সহকর্মী ফোনে আজাদের ভাই মোসলেহ উদ্দিনকে জানালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

পাঁচ ভাই আর এক বোনের মধ্যে আজাদ ছিলেন তৃতীয়। তাঁর পাঠানো টাকায় চলত পরিবারটি। এখন পরিবার কীভাবে চলবে—এ চিন্তায় অস্থির সদস্যরা। তাঁদের দাবি, দ্রুত আজাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক। এ জন্য তাঁরা সরকারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x