রাজশাহীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকা থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় রাকিবুল ইসলাম রাকিব (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, আটক রাকিব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
রাজশাহী র্যাব ৫-এর উপ-অধিনায়ক মেজর কামারুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রানীবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবা ট্যাবলেটগুলো রাখার দায়ে রাকিবকে আটক করা হয়।
মেজর কামারুজ্জামান আরো জানান, রানীবাজার এলাকার রাকিব একটি স্বচ্ছল পরিবারের ছেলে। এরপরও তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত কথা স্বীকার করেছেন।

শ. ম সাজু, রাজশাহী