Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭
আপডেট: ২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭
আরও খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভার

পিলারের কাঠামো ভেঙে পড়ার পর কেটে ফেলা হলো রড!

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭
আপডেট: ২২:০৩, ১৬ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের কাঠামো ভেঙে পড়ার পর সেখান থেকে কেটে ফেলা হয়েছে ৩০ ফুট লোহা। আজ বৃহস্পতিবার ভোরে কোনো একসময় ৪০ ফুট দীর্ঘ লোহার রডের ৩০ ফুট কেটে ফেলা হয়। 

এর আগে ঘটনার পরই শ্রমিকরা দ্রুত দুটি ত্রিপল দিয়ে ঢেকে দেন ভেঙে পড়া অংশ। 

গতকাল বুধবার রাতে নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে পিলার তৈরির জন্য সিমেন্ট-সুরকি ঢালাই দেওয়ার আগেই ভেঙে পড়ে পিলারের কাঠামো। ফ্লাইওভারটির একটি লুপ ষোলশহরের সফদর আলী ম্যানসনের সামনে দিয়ে সানমার ওশান সিটির সামনে নামার কথা। ওই লুপের নিচে একটি পিলারের কাঠামো তৈরি হয়েছিল রড দিয়ে। দুই একদিনের মধ্যে সেটিতে ঢালাই দেওয়ার কথা থাকলেও গতকাল রাতে তা মাটিতে পড়ে যায়। সফদর আলী ম্যানসনের ফটকের সামনেই এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এনটিভিকে জানান, ফ্লাইওভারের পিলার পড়ে যাওয়ার ঘটনা তিনি আজ বৃহস্পতিবার সকালে জেনেছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিন দেখবেন। এ নিয়ে ধারণা নেবেন। পরে এ বিষয়ে কারো কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখবেন। 

তবে এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিডিএর একজন প্রকৌশলী জানান, এসব পিলার তৈরির সময় ‘সিকিউরিটি লক’ দিয়ে ঢালাই কাজ করতে হয়। কিন্তু পিলার তৈরি করে ঢালাই করার আগে লক না থাকা ও পিলারের ওপরের অংশে ওজন বেড়ে যাওয়ায় এটি হেলে পড়ে গেছে। এখানে কাজে অবহেলা ছিল বলে মনে করেন তিনি। 

বুধবার রাতে এনটিভি অনলাইনে খবরটি প্রকাশের পর নগরজুড়ে তোলপাড় শুরু হয়। দৈনিক আজাদীর ফটোসাংবাদিক আমিন মুন্না বলেন, ‘সকালে মেয়র গলি থেকে শুরু করে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও পিলারের অস্তিত্ব পাইনি। ধসে পড়া পিলারের লোহার রডগুলো এমনভাবে ছাটাই করা হয়েছে একদিন আগে যে পিলারটি ধসে পড়েছে বোঝার উপায় নেই।’ 

সময় টিভির স্টাফ রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস বলেন, ‘এ খবর এনটিভি অনলাইনে প্রকাশের পর জানতে পারি। কিন্তু সকালে ঘটনাস্থলে গিয়ে পাইনি। সিডিএ চেয়ারম্যান আবদুচ সালামকে ফোন করার পর তিনি ধরেননি। তাঁর পিএস জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি। আর ঘটনাস্থলের লোকজনেরও কিছু হয়নি বলে জানান।’ 

দৈনিক পূর্বকোণের ফটোসাংবাদিক মিয়া আলতাফ বলেন, ‘সড়কে খোঁজার পর ধসে পড়া পিলারটি পাইনি। আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর থেকে সব পিলারের ছবি তুলে রেখেছি। পরে দেখেছি একটি পিলারের রড ছাঁটাই করা হয়েছে।’

ঘটনার সময় খুব কাছে থেকে দেখা গাড়ির চালক মো. কাসেম জানান, গাড়ি নিয়ে জিইসি মোড়ের দিকে আসার সময় ঘটনাস্থলের খুব কাছ থেকে পিলারটি হেলে পড়তে দেখেছেন। তাঁর গাড়ির ওপর পড়ার আশঙ্কায় দ্রুত গাড়ি চালিয়ে চলে এসেছেন।

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আখতারুজ্জামান চৌধুরীর নামে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নামকরণ করা হয় আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার।

নগরীর ২ নম্বর গেটে একটি লুপ ও র‌্যাম্পসহ মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ৫ দশমিক ২ কিলোমিটার। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ২১ লাখ টাকা। সিডিএ জানায়, মুরাদপুর থেকে লালখান বাজার আখতারুজ্জামান ফ্লাইওভারটির মধ্যবর্তী স্থানে প্রধান চারটি সংযোগস্থল রয়েছে। এর মধ্যে ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড়। তবে জিইসি মোড় ও ২ নম্বর গেট এলাকায় প্রয়োজনীয় সংযোগস্থল নির্মাণ করে সেটি ফ্লাইওভারে সংযুক্ত করা হবে। মূলত এর মাধ্যমে এই দুই এলাকার যানবাহন সহজেই মুরাদপুর ফ্লাইওভারে ওঠা-নামা করতে পারবে। 

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x