রিকশায় রিকশায় সংঘর্ষ, গাড়িচাপায় একজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সফিকুল ইসলামের মরদেহ পড়ে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি চান্দিনার এতবারপুর গ্রামে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার বাসস্ট্যান্ডের একটু সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কে একই লেনে দুটি রিকশা চলাচলের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সফিকুল ইসলাম রিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চান্দিনা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাজী রাশেদ, চান্দিনা