বাস থেকে তিন তক্ষকসহ যুবক আটক
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাস থেকে তিনটি ত্ক্ষকসহ মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় তিনটি ত্ক্ষকসহ মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে আটক করা হয়।
মো. জাকির হোসেনের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মুসলিমপাড়া গ্রামে। তাঁর আদিনিবাস পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাইজচর গ্রামে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস থেকে তিনটি তক্ষকসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।
ওসি আরো জানান, জাকির হোসেনের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে এবং তক্ষক তিনটিকে অবমুক্ত করা হবে।

কাজী রাশেদ, চান্দিনা