Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
আরও খবর
এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি
৭৫ ও ১৮, বয়সের পার্থক্য ৫৭
আমরা একবারই এসেছি এখানে : ধরা পড়ার পর গাজী নজরুল
জামায়াত নেতা গাজী নজরুলের বিয়ে নিয়ে যা বললেন মরিয়মের বাবা
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ

ফরিদপুরে মণ্ডপে মণ্ডপে রাজনৈতিক নেতাদের ভিড়

সঞ্জিব দাস, ফরিদপুর
১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৭
ফরিদপুরে গতকাল বৃহস্পতিবার পূজামণ্ডপ পরিদর্শনের সময় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

শারদীয় দুর্গাপূজায় ফরিদপুরের মণ্ডপগুলোতে ভিড় করছেন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময়, দরিদ্রদের মধ্যে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। 

গতকাল বৃহস্পতিবার মহাষ্টমীর দিন সকাল থেকেই ফরিদপুরের চারটি সংসদীয় আসনের রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। 

আজ শুক্রবার দুর্গা উৎসবের মহানবমী। কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বিভিন্ন পূজামণ্ডপে খুব একটা দর্শনার্থী দেখা যায়নি। 

স্থানীয়রা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক নেতারা পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 

গতকাল দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি দরিদ্রদের টাকা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর।
খোঁজ নিয়ে জানা যায়, সদর আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিংকু, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি রাউফুন নবীসহ অনেকেই। তাঁরা দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ করেন। 

একই দিন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁর বড় মেয়ে চৌধুরী নায়াবা ইউসুফ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ। 

ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামও দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বিভিন্ন মণ্ডপে অর্থ বিতরণ করেন। একই এলাকার মনোনয়নপ্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। 

ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহ। 

সর্বাধিক পঠিত
  1. ওয়ারড্রোবের ভেতর শিশুর লাশ, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত
  2. দেশের ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
  3. হাতকড়া খুলে গারদখানা থেকে পালালেন ৩২ মামলার আসামি
  4. হাসপাতালে সেবায় গাফিলতি হলে দায়িত্বে থাকার প্রয়োজন নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী
  5. গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x