Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আরও খবর
সাতক্ষীরায় আমচাষিদের মুখে নেই হাসি
সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, সংসদে বললেন রুমিন ফারহানা
সীমান্তে নিরাপত্তায় বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি
দেশে ফিরলেন ৪১ হাজার ২৩২ জন হাজি
রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

১২৯ বছরেও জাতীয়করণ হয়নি বোদা পাইলট মডেল স্কুল

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৬:৫৫, ০৫ সেপ্টেম্বর ২০১৭
পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

১২৯ বছরেও জাতীয়করণ হয়নি পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করে বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ সংগ্রাম কমিটি।

প্রতিষ্ঠানটির সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় জাতীয়করণ সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ, বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আওয়ামী লীগ নেতা সামসুজ্জোহা, মকলেছার রহমান জিল্লুর, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

প্রাচীন এ বিদ্যাপীঠটি প্রথম পর্যায়ে জাতীয়করণের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুধীজন ব্যথিত হন।

সমাবেশ শেষে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ, ৭ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা।

বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক জানান, বিদ্যালয়টি ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে। ৯ দশমিক ৫২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এলাকার সর্বস্তরের মানুষ বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবিতে নিজ উদ্যোগে এসব কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x