Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আরও খবর
চাঁদাবাজি নিয়ে মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
আবারও জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার, নায়েবে আমির চারজন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী
রাঙামাটি জেলা ছাত্রলীগ

মেয়াদ শেষ ১৫ মাস আগেই, তবুও পূর্ণাঙ্গ কমিটির আশা!

ফজলে এলাহী, রাঙামাটি
১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৫:১৩, ০৫ সেপ্টেম্বর ২০১৭
যে পাঁচজনের নেতৃত্বে চলছে এখন রাঙামাটি ছাত্রলীগ। ছবি : এনটিভি

দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা এবং একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হ-য-ব-র-ল অবস্থা রাঙামাটি জেলা ছাত্রলীগের। সভাপতি-সম্পাদকের পৃথক দুটি গ্রুপে বিভক্ত নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে জেরবার ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটির নেতারা প্রকাশ্যে নিজেদের মধ্যে ঐক্যের কথা বললেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সভাপতি ও সম্পাদকের বিরোধে দুই বছরেও পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি; বরং এখন মেয়াদ পেরিয়ে যাওয়ার ১৫ মাস পর সভাপতি ও সম্পাদক দুজনই আশা করছেন, এই মাসেই পূর্ণাঙ্গ কমিটি হবে।

এ বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানিয়েছেন, কমিটি অনেক আগেই হতো, কিন্তু সভাপতি আবদুল জব্বার সুজনের কারণে কমিটি হতে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘তাঁর পছন্দদের মধ্য থেকে অসংখ্য অযোগ্যকে তিনি কমিটিতে ঢুকিয়েছেন। আমাদের পরীক্ষিত কর্মীদের তিনি কমিটিতে নিতে দিচ্ছেন না। তাই কমিটি হতে দেরি হচ্ছে। তবে জেলা আওয়ামী লীগের নির্দেশনার পর কমিটি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে, আশা করছি চলতি সেপ্টেম্বরেই কমিটি হয়ে যাবে।’ 

আর সভাপতি আবদুল জব্বার সুজন এ ব্যাপারে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘এ বিষয়ে আপনি আমার সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন।’

সুজন আরো বলেন, ‘অতীতে হয়তো অনেকেই ভুল রাজনীতি করেছে। এখন তারা আমাদের সঙ্গে থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দলে আসছে। তবুও আমরা তাদের যাচাই-বাছাই করেই দায়িত্ব দেবো।’ তবে এ মাসেই কমিটি সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতিও। 

কিন্তু ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক যাই বলুন না কেন, ভেতরের খবর কিন্তু অন্য। মূলত নিজেদের অনুসারীদের কমিটিতে রাখা নিয়ে বিরোধে কমিটি দিতে পারেনি ছাত্রলীগ। 

দুই বছর আগে ২০১৫ সালের ২ জুন জেলা সম্মেলনে ছয় সদস্যের জেলা ছাত্রলীগ কমিটি ঘোষিত হয়েছিল, দীর্ঘ দুই বছরে তা আর পূর্ণতা পায়নি। ওই কমিটিতে আবদুল জব্বার সুজনকে সভাপতি, সাইফুল আলম রাশেদ ও কাউসার রুমিকে সহসভাপতি, রুবেল চৌধুরীকে যুগ্ম সম্পাদক, প্রকাশ চাকমাকে সাধারণ সম্পাদক ও টিপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। 

এই ছয়জনের একজন যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী সরকারি চাকরিতে যোগদান করায় আয়তনেও কমেছে ছয় সদস্যের কমিটি। এখন পাঁচজনের নেতৃত্বেই চলছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। 

এদিকে দুই বছরেও জেলা ছাত্রলীগের কমিটি না হওয়ায় ও বর্তমান কমিটির কার্যক্রমের কারণে এই কমিটির প্রতি আস্থা নেই ১০টি উপজেলার বেশিরভাগ নেতাকর্মীর। 
রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সভাপতি অংচাসিন মারমা বিজয় বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগ করি, এটা আমার দেখা সবচেয়ে ব্যর্থ জেলা ছাত্রলীগের কমিটি। এদের কোনো যোগ্যতাই নেই জেলায় নেতৃত্ব দেওয়ার। যেখানে আমি তিন দিনেই আমার উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করেছি, সেখানে তারা দুই বছরে এটা পারেনি। এদের কারণেই আজ আমাদের বয়স পেরিয়ে গেলেও জেলা কমিটিতে আসতে পারলাম না।’ 

লংগদু উপজেলা ছাত্রলীগের সভাপতি মুহম্মদ জিয়াউল বলেন, যে কমিটি দীর্ঘ দুই বছরেও একটি জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে পারে না, তাদের দায়িত্ব পালনের কোনো অধিকারও নেই। আর যেহেতু মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে, নতুন জেলা সম্মেলন করে নতুন নেতৃত্বের হাতেই জেলা ছাত্রলীগের দায়িত্ব তুলে দেওয়া উচিত। 

জেলার আরেকটি উপজেলার একজন সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই কমিটির মেয়াদ তো ১৪ মাস আগেই শেষ, এখন তারা বলছে সেপ্টেম্বরে কমিটি করবে! তবে তাদের মেয়াদ কতদিন চলবে এবং আগামী কমিটি কত বছর পর হবে? নতুন নেতৃত্ব কেউ কি তবে ছাত্রলীগে আসতে পারবে না? তিনি অভিযোগ করেন, উপজেলা পর্যায়ের নেতাদের বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে সভাপতি ও সম্পাদক।

সর্বাধিক পঠিত
  1. কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান
  2. ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  3. প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  4. ‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’
  5. শহীদ মিনারে রুমিন ফারহানাকে পুষ্পস্তবক অর্পণে বাধার অভিযোগ
  6. দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x