ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক খুন!
ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তারিখ শেখ (৩০) ও রিপন খাঁন (২৯)। এ ঘটনায় আহত শরীফ খাঁনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হতাহতদের বাড়ি শোভারামপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই তিন যুবক সন্ধ্যায় শোভারামপুর বটতলা থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গঞ্জফকিরের বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তারিখ শেখ ও রিপন খাঁনকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত রিপনের ভাই লিটন অভিযোগ করেন, স্থানীয় অলক ও আরো দুই যুবক কুপিয়ে তাঁর ভাইকে খুন করেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর