২১ জুলাই পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
ফাইল ছবি
ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী সিএনজি স্টেশনগুলো আগামী ২১ জুলাই পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে সিএনজি স্টেশনগুলো ১৯ জুলাই পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রীসাধারণের সুবিধার্থে আরো দুদিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক