সেতুর সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, মামা-ভাগ্নেসহ নিহত ৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার জিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ইমরান (৩০) ও তাঁর ভাগ্নে আইয়ুব (৩) এবং চালক সোহেল মীর। তাঁদের মধ্যে ইমরান ও আইয়ুবের বাড়ি নগরকান্দায়। আর চালক সোহেলের বাড়ি খুলনা জেলায়।
তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে খুলনায় যাচ্ছিলেন কয়েকজন। পথে জিয়াপুল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইমরান ও আইয়ুব নিহত হন। আর আহত হন প্রাইভেটকারের চালক সোহেল মীরসহ ছয়জন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত সোহেল মারা যান।

সঞ্জিব দাস, ফরিদপুর