ফরিদপুরে যুবদল নেতার পোশাক বিতরণ
ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়নে মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান ভূইয়া পিংকু।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপাল ইউনিয়নের শিবরামপুর বাসস্ট্যান্ডে প্রায় ৫০০ মানুষের মধ্যে পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, যুবদল নেতা টিটু খান।

সঞ্জিব দাস, ফরিদপুর