মাদারীপুরে পিকআপের ধাক্কায় দুই যুবক নিহত
মাদারীপুরের ঘটকচর এলাকায় আজ রোববার বেলা আড়াইটার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপটি আটক করা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী পিক-আপটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ইমান খা (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০) ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, নিহত ইমান খা সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি ছিলেন, ইমরানের বাড়ি পখিরা এলাকায়।

এম. আর. মুর্তজা, মাদারীপুর