Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৫৫, ১০ জুন ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৫৫, ১০ জুন ২০১৭
আপডেট: ১৯:৫৫, ১০ জুন ২০১৭
আরও খবর
লংগদুর ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না : নাসিম
লংগদুতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি ফখরুলের
লংগদুর ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে
লংগদুর ১৪৪ ধারা প্রত্যাহার, ক্ষতি নিরূপণে কমিটি

নয়ন হত্যার অভিযোগে আটক ২, নদীতে মিলল মোটরসাইকেল

ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৫৫, ১০ জুন ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৯:৫৫, ১০ জুন ২০১৭
আপডেট: ১৯:৫৫, ১০ জুন ২০১৭
রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক দুজন। ছবি : এনটিভি

রাঙামাটির লংগদু উপজেলার স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আটক করা হয়।

আটক দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে আজ শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ এলাকার মাইনী নদী থেকে নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়ে নয়নের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন। মোটরসাইকেল ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে নয়নকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রাঙামাটির লংগদু উপজেলার রাঙিপাড়া হেলিপ্যাড এলাকার জুনেল চাকমা (১৮) ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার রনেল চাকমা (৩৩)।

বিকেল সাড়ে ৪টায় মোটরসাইকেল উদ্ধার হওয়ার পর মাইনী নদীর তীরে বসেই আসামি গ্রেপ্তারসহ ঘটনার বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহাম্মদ খান। এ সময় নৌবাহিনী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক দুজনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে জুনেল চাকমাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন বিকেল দীঘিনালা থেকে রনেল চাকমাকে আটক করা হয়। উভয়ের দেওয়া তথ্যে নয়নের ব্যবহার করা ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাইনী নদী থেকে মোটরসাইকেল উদ্ধারে শুক্রবার স্থানীয়দের দিয়ে চেষ্টা করে ব্যর্থ হলে কাপ্তাই অঞ্চলের নৌবাহিনী এবং চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। তাদের প্রচেষ্টাতেই নদী থেকে মোটরসাইকেল উদ্ধার সম্ভব হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি বাবুরাজ চাকমা পলাতক রয়েছে।

আলী আহাম্মদ খান জানান, ঘটনার দিন লংগদু থেকে যাত্রীবেশে দুজন খাগড়াছড়ি যাওয়ার কথা বলে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক নয়নকে নিয়ে যাত্রা করেন। পথে দীঘিনালা থেকে তাদের সঙ্গে যুক্ত হয় আরো একজন। এ তিনজন মিলে পরিকল্পনা করে নয়নকে হত্যা করেছে।

হত্যার বর্ণনা দিয়ে পুলিশ সুপার জানান, খাগড়াছড়ি থেকে একই মোটরসাইকেলে করে তিনজন দীঘিনালায় ফিরছিলেন। জেলা সদরের কৃষি গবেষণা এলাকা পার হয়ে চারমাইল এলাকায় নির্জন স্থানে পৌঁছে পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে নয়নকে হত্যা করে। এরপর মোটরসাইকেলটি ছিনতাই করে। কিন্তু ঘটনার পর দ্রুত লাশ উদ্ধার হওয়ায় ঘটনা জানাজানি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলটি বিক্রি করতে না পেরে ঝামেলা এড়াতে সেটি মাইনী নদীতে ফেলে আসামিরা পালিয়ে যায়।

নয়ন হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় হত্যা রহস্য উদঘাটনে পুলিশকে সার্বিক সহযোগিতা করেছে পিবিআইয়ের দল। দলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মেট্রো পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনউদ্দীন। দলে ছিলেন তরুণ কর্মকর্তা সন্তোষ চাকমাও।

গত ১ জুন লংগদু সদর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন লাশ নিয়ে বাঙালিরা মিছিল করার এক পর্যায়ে উত্তেজিত লোকজন পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তিনটি গ্রামের দুই শতাধিক বাড়ি পুড়ে নিঃশেষ হয়ে যায় ২১৩টি পরিবার।

লংগদু
সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x