Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৬:৪৫, ০৪ জুন ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৬:৪৫, ০৪ জুন ২০১৭
আপডেট: ১৬:৪৫, ০৪ জুন ২০১৭
আরও খবর
মেধা ও উদ্ভাবনের বিকাশে রূপগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী
কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী
পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছে আটকে গেল কিশোরের হাত
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা
সংস্কারসহ ব্যবসাবান্ধব বাজেটকে অভিনন্দন বিসিআইয়ের

রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক

ফজলে এলাহী, রাঙামাটি
১৬:৪৫, ০৪ জুন ২০১৭
ফজলে এলাহী, রাঙামাটি
১৬:৪৫, ০৪ জুন ২০১৭
আপডেট: ১৬:৪৫, ০৪ জুন ২০১৭

রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনা জের ধরে পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে আগামী ৫ জুন সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রোববার সংগঠনের রাঙামাটি জেলা ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই অবরোধের ডাক দেয়।

সংগঠনটির রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার রাঙামাটির  লংগুদুতে সেনা-সেটলার যৌথ হামলায় দুইশতাধিক পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক বয়স্ক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে’ রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স-জরুরি বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল ব্যতীত দূর পাল্লার সকল যানবাহন ও নৌপরিবহন (লঞ্চ-ট্রলার) উক্ত ঘোষিত সময় সীমার মধ্যে না চালানোর জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অর্ধবেলা সড়ক অবরোধ সফল করতে ইউপিডিএফ রাঙামাটি ইউনিট যানবাহন মালিক ও শ্রমিক সমিতির সহযোগিতা কামনা করেছে।

 সংবাদ বিজ্ঞপ্তিতে ‘উগ্র সাম্প্রদায়িক কায়েমী স্বার্থবাদী চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালিদের সতর্ক করে দিয়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আরো বলা হয়, কোনো হত্যাই সমর্থনযোগ্য নয়। কিন্তু অপরাধী শনাক্ত না করে আওয়ামী যুবলীগের এক কর্মীর রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে লংগুদুতে যে তাণ্ডবলীলা চালানো  হয়েছে তা পরিকল্পিত এবং নীলনকশা অনুসারে বাস্তবায়িত হয়েছে। ‘রক্ষকই ভক্ষক’, নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সংস্থাগুলো পাহাড়ি জনগণের নিরাপত্তার বড় ধরনের হুমকি লংগুদু ঘটনায় তা আবারও প্রমাণিত হলো।’

গত বৃহস্পতিবার লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  2. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় পুলিশের বিশেষ অভিযান, তিন দিনে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের ৬১
  4. এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন
  5. মানুষের প্রত্যাশা- রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক : অ্যাটর্নি জেনারেল
  6. আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়ে যা বললেন জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x