পাঁচবিবিতে বিদ্যুৎ পেল ১০০ পরিবার
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ছবি : এনটিভি
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় ২৬ লাখ টাকা ব্যয়ে শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম, পরিচালক খলিলুর রহমান ও ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন মণ্ডল।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট