Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:১৭, ২১ মে ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:১৭, ২১ মে ২০১৭
আপডেট: ১৭:১৭, ২১ মে ২০১৭
আরও খবর
সাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
গণমাধ্যম ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
চট্টগ্রামে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত
৩২,৬৬২ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

জুলিয়েটের পর এবার ডিম দিল পিলপিল

আবু হোসাইন সুমন, মোংলা
১৭:১৭, ২১ মে ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:১৭, ২১ মে ২০১৭
আপডেট: ১৭:১৭, ২১ মে ২০১৭
সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটের পর গতকাল শনিবার রাতে ৪৮টি ডিম দেয় পিলপিল। পুরোনো ছবি : এনটিভি

সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটের পর এবার ৪৮টি ডিম দিয়েছে পিলপিল। গতকাল শনিবার রাতে কেন্দ্রের পুকুর পাড়ে পিলপিল ডিম দেয়।

আজ  রোববার সকালে পিলপিলের ডিমগুলো সংগ্রহ করে বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটরে রাখা হয়েছে। এর আগে গত ৯ মে একই স্থানে ৪৩টি ডিম দেয় কুমির জুলিয়েট।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, শনিবার রাতে কুমির প্রজনন কেন্দ্রের পুকুরটির উত্তর পাড়ে ডিম দিতে শুরু করে কুমির পিলপিল। ভোর রাত পর্যন্ত ৪৮টি ডিম দেওয়ার পর পিলপিল পানিতে নেমে যায়। আজ সকাল ৮টার দিকে ডিমগুলো সংগ্রহ করে তুলে কেন্দ্রের সংরক্ষিত ল্যাবরেটরিতে ইনকিউবেটরে রাখা হয়েছে। ইনকিউবেটরে নির্দিষ্ট পরিমাণ আলো, বাতাস (অক্সিজেন) ও তাপমাত্রায় রাখা ডিমগুলো আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ফুটে বাচ্চা বের হবে বলে জানান তিনি।

আজাদ কবির জানান, পিলপিলের দেওয়া ৪৮টি ডিমের মধ্যে চারটি ডিম হালকা ফেটে গেছে। ফেটে যাওয়া ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এর আগে গত বছর পিলপিলের দেওয়া ৫১টির মধ্যে ২৮টি ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। ভ্রুণজনিত সমস্যার কারণে বাকিগুলো নষ্ট হয়ে যায়।

সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২১১টি কুমির রয়েছে। এর মধ্যে প্রজনন ক্ষমতা সম্পন্ন প্রাপ্তবয়স্ক তিনটি কুমির রয়েছে। এগুলো হলো- রোমিও (পুরুষ), জুলিয়েট (নারী) ও পিলপিল (নারী)।

২০০৫ সাল থেকে জুলিয়েট ও ২০১১ সাল থেকে পিলপিল প্রতি বছর ডিম দিয়ে আসছে। মূলত ২০০২ সালে বন বিভাগের উদ্যোগে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজলে বিলুপ্ত প্রায় লোনা পানির প্রজাতির কুমিরের প্রজনন, বংশ বিস্তার ও সংরক্ষণের জন্য কুমির প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়। সেই সময় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৮ একর জমির ওপর প্রজনন কেন্দ্রের অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে যাত্রা শুরু এই কার্যক্রমের। এরপর ওই কেন্দ্র থেকে এ পর্যন্ত শতাধিক কুমির দেশের বিভিন্ন পার্কসহ সুন্দরবনের নদী-খালে অবমুক্ত করেছে বন বিভাগ।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x