পঞ্চগড়ে বাসের ধাক্কায় আ. লীগের সহসভাপতি নিহত
পঞ্চগড়ে বাসের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি খবিরউদ্দিনসহ পাঁচজন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের হেলিপ্যাড নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ নেতা রবি মাহমুদ ও খবিরউদ্দিন মোটরসাইকেলে যাচ্ছিলেন। অনুষ্ঠানস্থলের কাছেই তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে বাস ও মোটরসাইকেল উভয়ই নিয়ন্ত্রণ হারায়। বাসটি পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবি মাহমুদ মারা যান। অপর প্রবীণ আওয়ামী লীগ নেতা খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়